প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
তাহসান স্ত্রী রোজার পুরোনো ভিডিও ভাইরাল

একদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রোজা’ নামটি। ফেসবুকে এখনো ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে তাকে। কারণ, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম।
এরমধ্যেই স্যোশাল মিডিয়ায় ইনন্সটাগ্রামের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন।
সঙ্গে আরও অনেকেই আছেন। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV